তৃণমূলের পোস্টার ব্যানার ছেঁড়ার ঘটনায় চাঞ্চল্য হাওড়ায় - The News Lion

তৃণমূলের পোস্টার ব্যানার ছেঁড়ার ঘটনায় চাঞ্চল্য হাওড়ায়




দি নিউজ লায়ন ; রাতের অন্ধকারে পোস্টার-ব্যানার ছেঁড়াকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল ডোমজুড় কেন্দ্রের  রাজচন্দ্রপুর স্টেশন রোডে। তৃণমূল কংগ্রেসের প্রার্থী কল্যান ঘোষের পোস্টার-ব্যানার কেউ বা কারা  ছিঁড়ে দেয় বলে অভিযোগ। ওই ব্যানারে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি রয়েছে। মঙ্গলবার সকালে তৃণমূল কংগ্রেসের কর্মীরা  এর প্রতিবাদে বিক্ষোভ দেখায়।  


রাজচন্দ্রপুর স্টেশন সংলগ্ন এলাকায় বেশ কিছু তৃণমূল কংগ্রেসের দেওয়াল দখলেরও অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে। তৃণমূলের স্থানীয় নেতৃত্বের অভিযোগ, বিজেপি প্রার্থী রাজীব বন্দ্যোপাধ্যায়ের অনুগামী কর্মী সমর্থকরাই এই কাজ করেছে। অভিযোগ খতিয়ে দেখছে  নিশ্চিন্দা থানার পুলিশ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.